মালদা

পঞ্চায়েত নির্বাচনের মুখে নিজেদের দাবি আদায়ে মালদার ভুতনীতে সন্মেলন করলেন কিষান জাতি সেবা সমিতি

পঞ্চায়েত নির্বাচনের মুখে নিজেদের দাবি আদায়ে সন্মেলন করলেন কিষান জাতি সেবা সমিতি। সারাদেশ জুড়ে কিষান জাতি তপশিলি উপজাতি অন্তভুক্ত হলেও বাম আমল থেকে বার বার দাবি জানালেও কিষান জাতিকে এই রাজ্যে তপশিল উপজাতি অন্তরভুক্ত করা হয়নি। আর সেই কারনে কোন দলের ওপর ভরসা না রেখে এবার আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে চলেছে কিষান জাতির প্রতিনিধিরা। সোমবার মালদার ভুতনীতে কিষানজাতি অধ্যুষিত এলাকায় তাদের এক সন্মেলনে একথা বলেন কিষানজাতি সেবা সমিতির নেতা সুধীর কুমার দাস। আজ সন্মেলনে উপস্থিত ছিলেন কয়েক হাজার কিষানজাতির কর্মী সর্মথকেরা।